শুভ নববর্ষ। নতুন বছরের নববরণ উৎসবে মেতে উঠেছে গোটা রাজ্য। ওদিকে আজ বাংলা দিবস। বলতে গেলে আনন্দ ডবল। তবে এর মাঝে মাঝে খারাপ খবর দিল আবহাওয়া আলিপুর দপ্তর। হাওড়া অফিসে (Alipur weather office) পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন তাপমাত্রা পারদ হবে ক্রমশই ঊর্ধ্বমুখী গরম থেকে একেবারেই রেহাই নেই সাধারণ মানুষের।
উত্তরে তুলনায় এমনিতে দক্ষিণবঙ্গে ( South Bengal) অনেকটাই বেশি গরম পরে। বসন্তেই দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় তাপমাত্রা পৌঁছাতে 40° তে। বৃষ্টির পালা কাটতেই ফের একবার ভয়ংকর তাপমাত্রা বৃদ্ধির প্রবাস দিল আওয়া দপ্তর। রাজ্যবাসীর জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ পয়লা বৈশাখ থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। এবার তাপমাত্রা বাড়ার পালা আগামী পাঁচ দিনে গাঙ্গেয় বঙ্গ তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ইতিমধ্যে জারি হয়েছে পরা সতর্কতা। রোজ সকাল 11 টা থেকে বিকেল চারটে পর্যন্ত সম্ভাব হলে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। বাড়ির বাইরে বেরোনোর আগে উপযুক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেয়া হয়েছে।
তবে গরমের মাঝেই আজ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া কোন কোন অংশে হালকা বৃষ্টি সম্ভাবনা দিয়েছে আওয়া দপ্তর। সোমবারও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদনীপুর বৃষ্টি হতে পারে। বাকি সমস্ত জেলায় শুকনো আবহাওয়া থাকবে। হালকা বৃষ্টি ঝেরে তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই।
আজ রবিবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টি হবে না আজ থেকে তাপমাত্রা বৃষ্টিরও সম্ভাবনা হয়েছে।
পহেলা বৈশাখে কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ থাকবে। গরম বাড়বে সঙ্গে অস্বস্তি। একদিকে শুকনো আবহাওয়া অন্যদিকে আবহাওয়া জনিত অস্বস্তির কারণে শরীরে জলের চাহিদা কমে যায় সেই জন্য প্রতিটা মানুষকে যতটা সম্ভব জল খাওয়া একান্তই প্রয়োজন। পহেলা বৈশাখ থেকে কলকাতা তাপমাত্রা ২৭ ডিগ্রি থেকে ৩৭ ডিগ্রি পর্যন্ত হতে পারে। কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেন্টিগ্রেট। যা স্বাভাবিক থেকে এক ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৩১ থেকে ৩৭ শতাংশ।
